শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
অর্থনীতি
রোববার থেকে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চার দাবি না মানায় আগামীকাল রোববার (৮ ফেব্রয়ারি) থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ।

আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে সিটির চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন এ ঘোষণা দেন। 

এবারের ধর্মঘটে বহির্নোঙরের কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নৌ উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা দুই দিন কর্মবিরতি স্থগিত করে। কিন্তু, এখন পর্যন্ত উপদেষ্টা শ্রমিকদের চার দাবি বাস্তবায়নের কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করায় রোববার সকাল আটটা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়া হল। এবারের ধর্মঘটে বহির্নোঙরের সব অপারেশনাল কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।’

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন চার দাবি তুলে ধরেন। দাবিগুলো হল এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়ার বিষয়ে সরকারি ঘোষণা দেওয়া, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের নেতা মোহাম্মদ হারুন, তসলিম হোসেন, আবুল কাসেম, ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন।
 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গেল ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিল সংগঠনটি। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংগঠনের নেতারা দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করলেও আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় শনিবার নতুন করে এ ধর্মঘটের ডাক দিলেন শ্রমিক নেতারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বন্দর   ধর্মঘট  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close