শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
নির্বাচন ও ইসি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঢাকা উত্তর সিটির গুলশান-২’-এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভোট দিতে পারেন মুহাম্মদ ইউনূস।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।
 
প্রধান উপদেষ্টা যে কেন্দ্রে ভোট দেবেন, সেটি ঢাকা-১৭ আসনে পড়েছে। এই আসনে প্রার্থী রয়েছেন ১২ জন। তারা হলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী স. ম. খালিদুজ্জামান, আনারস প্রতীকের প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক, টেলিভিশন প্রতীকের প্রার্থী এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী মো. শামীম আহমদ, মোরগ প্রতীকের প্রার্থী কাজী এনায়েত উল্লাহ, লাঙ্গল প্রতীকের প্রার্থী আতিক আহমেদ, বাইসাইকেল প্রতীকের প্রার্থী তপু রায়হান, ময়ূর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন, আপেল প্রতীকের প্রার্থী মনজুর হুমায়ুন ও কাঁঠাল প্রতীকের কামরুল হাসান নাসিম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যে কেন্দ্রে ভোট   প্রধান উপদেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close