রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
নির্বাচন ও ইসি
এক অ্যাপেই মিলছে ভোটকেন্দ্রের নাম, অবস্থান, ভোটার নম্বরসহ সব তথ্য
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ভোটারদের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি তৈরি করেছে। ভোটকেন্দ্র খুঁজে পাওয়া থেকে শুরু করে প্রার্থীদের তথ্য সবকিছুই অ্যাপটির মাধ্যমে জানা যাচ্ছে। 

সর্বশেষ তথ্যমতে, গুগল প্লে স্টোর থেকে ১০ লাখের বেশিবার অ্যাপটি ডাউনলোড হয়েছে। এখন পর্যন্ত প্লে স্টোরে অ্যাপটির রেটিং ৪.৩, পাঁচ হাজারের বেশি ব্যবহারকারী অ্যাপটির বিষয়ে নিজেদের মতামত জানিয়েছেন।

অ্যাপ ডাউনলোড করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ব্যবহারকারীদের জন্যই অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ লিখে সার্চ করলেই অ্যাপটির সন্ধান পাওয়া যাবে। চাইলে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরাসরি নামানো (ডাউনলোড) যাবে অ্যাপটি। এরপর নিজেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং জন্মতারিখ দিয়ে নিবন্ধন করে অ্যাপটিতে থাকা বিভিন্ন তথ্য জানা যাবে।

অ্যাপের বিভিন্ন ফিচার

অ্যাপটিতে ভোটকেন্দ্রের জিও লোকেশন (ভৌগোলিক অবস্থান) দেওয়া আছে, যা গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রে যাওয়ার রাস্তা ও দূরত্ব দেখিয়ে দেয়। এমনকি কেন্দ্রের ছবিও অ্যাপটিতে যুক্ত করা হয়েছে, যাতে ভোটাররা সহজেই কেন্দ্রটি চিনতে পারেন। আপনার আসনে কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা, সম্পদ বা মামলার বিবরণী অ্যাপটির প্রার্থী অপশনে পাওয়া যাবে। নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য এবং অতীতের বিভিন্ন নির্বাচনের ফলাফলও জানা যাবে অ্যাপটিতে।

স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটির পাশাপাশি বাংলাদেশের যেকোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এছাড়া খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (PC NID) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ভোটকেন্দ্রের নাম   ভোটার নম্বর   অ্যাপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close