রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
আন্তর্জাতিক
মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডবে নিহত ৩৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডবে অন্তত ৩৮ জন নিহত ও ৩৭৪ জন আহত হয়েছেন। এছাড়া ১২ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগের বরাতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে মাদাগাস্কারের পূর্ব উপকূলীয় বন্দরনগরী তুয়ামাসিনায় আঘাত হানে ঘূর্ণিঝড় গেজানি। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটারে পৌঁছায়।

ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানায়, ঝড়ে ৩৮ জন নিহত ও ৩৭৪ জন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, 

ঝড়ে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, মেঝে প্লাবিত হয়েছে, এমনকি মজবুত দেয়ালও ধসে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও জলাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
 
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ঝড়ে ১৮ হাজার ৬০০ ঘরবাড়ি প্লাবিত, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৯৩টি শ্রেণিকক্ষ ও ২০টি স্বাস্থ্যকেন্দ্র। ধানক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি পানীয় জলের উৎসও দূষিত হয়েছে, যা জনস্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
 
এর পূর্বে, গেল ৩১ জানুয়ারি উত্তর-পশ্চিম মাদাগাস্কারে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘ফিটিয়া’তে অন্তত ১২ জন নিহত ও ৩১ হাজার মানুষ বাস্তুচ্যুত হন। ১৯৯৪ সালের ঘূর্ণিঝড় জেরালদার সাথে এর তুলনা করা হচ্ছে, যে ঝড়ে অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছিল। 

সূত্র : আল জাজিরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাদাগাস্কারে ঘূর্ণিঝড়   গেজানির তাণ্ডব   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close