মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
প্রযুক্তি
অশ্লীল কনটেন্ট থেকে নিরাপত্তা দিবে কাহাফ গার্ড
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইন্টারনেটের দুনিয়ায় প্রতারণার উদ্দেশ্যে সাইবার দুর্বৃত্তরা সরব। জুয়া, নারী নিপীড়ন, পর্নোগ্রাফি, অপত্তিকর বহু কনটেন্ট নিজের অজান্তেই দৃশ্যমান হয়, যার প্রভাব পড়ছে শিশুদের ওপর। বিশ্বের ২০০ কোটির বেশি মুসলিম তাদের নৈতিক অবস্থান সমুন্নত রাখতে এমন কনটেন্ট থেকে দূরে থাকতে চান।

তুরস্কের উদ্যোক্তা প্রতিষ্ঠান (স্টার্টআপ) হালালজ এমন লক্ষ্যেই তৈরি করেছে কাহাফ গার্ড নামে নতুন অ্যাপ ও ব্রাউজার এক্সটেনশন, যা এখন সবার জন্য উন্মুক্ত।
 
কাহাফ গার্ড তুরস্কের হালালজ কর্তৃক নির্মিত হারাম কনটেন্ট ব্লকার ডিএনএস সিস্টেম। যা মিলিয়ন মিলিয়ন অশ্লীল কনটেন্ট থেকে মুক্তি দিবে। পরিবারবান্ধব ফিল্টার ব্যবহারে শিশু-কিশোরদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরি একটি অ্যাপস কাহাফ গার্ড। প্রতিনিয়ত আমরা গুগল, ফেসবুক, ইউটিউবে কত কিছু সার্চ করি। তখন আমাদের অনিচ্ছা সত্ত্বেও দুর্বৃত্তরা ইন্টারনেট জগতের বিভিন্ন পর্নোগ্রাফি, অশ্লীলতা, জুয়া ইত্যাদির মতো জঘন্য কনটেন্ট আমাদের সামনে হাজির করে। এসকল বাজে জিনিস থেকে মুক্তি লাভের উপায় কাহাফ গার্ড।
 
কাহাফ গার্ড কী? 
কাহাফ গার্ড হলো গুগল, বিং সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের জন্য নিরাপদ সার্চ ফিচার, যা হারাম অ্যাড ব্লকার হিসাবে কাজ করে। কাহাফ গার্ড একটিভ থাকার কারণে অ্যাডাল্ট কনটেন্ট সার্চ করা যাবে না। উক্ত সফটওয়ারটিতে ইউটিউব রেস্ট্রিকশন মোড সুবিধা পাওয়া যাবে। যেকোনা আপত্তিকর কনটেন্ট, স্ক্যাম ও ফিশিং, ম্যালওয়ার, বিদ্বেষী কনটেন্ট, জুয়া ও নেশা জাতীয় কনটেন্ট, ভুয়া কনটেন্ট হিসেবে চিহ্নিত ৫০ লাখের বেশি হারাম ওয়েবসাইট থেকে সুরক্ষা দিবে কাহাফ গার্ড।
 
কাহাফ গার্ডের প্রতিষ্ঠাতা:
হারাম কন্টেন্ট থেকে নিরাপদ রাখতে কাহাফ গার্ড নামক অ্যাপ ও ব্রাউজার এক্সেটেনশনটি তৈরি করেছে তুরস্কের উদ্যোক্তা প্রতিষ্ঠান (স্টার্টআপ) হালালজ। বিশ্বের প্রায় ২০০ কোটির বেশি মুসলমানদের চরিত্র, চোখের দৃষ্টি ও নৈতিক অবস্থান সমুন্নত রাখতে হারাম কনটেন্ট থেকে দূরে রাখার জন্য তৈরি করা হয়েছে এই অ্যাপসটি। সম্প্রতি এটি উন্মুক্ত করা হয়েছে।
 
অ্যাপসটি কীভাবে কাজ করে?
কাহাফ গার্ড অশ্লীল কনটেন্ট ব্লকার হিসেবে কাজ করে। আপনার সামনে আসতে পারে এমন সব ধরনের হারাম কনটেন্টকে প্রতিরোধ করে কাহাফ গার্ড। ডিএনএস সিস্টেমের মাধ্যমে ভার্চুয়াল জগতের সকল প্রকার অনৈতিক একটিভিটি আড়াল করে দেয়। নৈতিকতা বিকাশে এবং পরিবার ও শিশুদের নিরাপদ রাখতে কাজ করে এই অ্যাপসটি।
 
ব্যবহারে কতটা নিরাপদ?
যেহেতু অ্যাপসটি ডিএনএস সুরক্ষা এক্সটেনশন, তাই ব্যক্তিগত তথ্য হ্যাকিং কিংবা ক্ষতির সম্ভবনা নেই। হালালজের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন জানান, কাহাফ গার্ডের মাধ্যমে প্রাইভেসির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজের নৈতিক অবক্ষয় রোধে এমন উদ্যোগ গ্রহন করা হয়। ২০২২ সাল থেকে ইন্টারনেটের অশ্লীল কনটেন্ট হতে মুক্তির উপায় নিয়ে কাজ শুরু করেন নাজিম উদ্দিন। তার ধারাবাহিকতায় তৈরি করেন কাহাফ গার্ড।

কাহাফ গার্ডের সুবিধা সমূহ:
১। কোনো ধরনের হারাম বিজ্ঞাপন আপনার সামনে শো করবে না। আর বিজ্ঞাপন ব্যতীত যেকোনো ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয়। ফলে, আপনার জন্য যেকোনো সাইটে এক্সেস নেওয়া আগের চাইতে সহজতর হবে।
২। ৫৫ লাখ হারাম ওয়েবসাইট আপনার সামনে আসা সম্পূর্ণ বন্ধ থাকবে বাই ডিফল্ট। ফলে, গুগল বা অন্যান্য ব্রাউজার আমাদের সামনে রেগুলার বেইসিসে যেসব হারাম ওয়েবসাইটের কন্টেন্ট শো করতো, সেসবের অধিকাংশই আর আসতে পারবে না। 
৩। ইসলামের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ায় বা ইসলামবিদ্বেষ প্রচার করে এমন অ্যান্টি-ইসলামিক ওয়েবসাইটগুলোকে কাহাফ গার্ড ব্লক করে দেবে।
৪। পর্নোগ্রাফিক ওয়েবসাইট, অশ্লীল ওয়েবসাইট, জুয়া বা প্রতারণা টাইপ ওয়েবসাইট, ফিশিং বা ড্রাগ ওয়েবসাইট সহ যাবতীয় হারাম ওয়েবসাইট ব্লক করে দেবে এই কাহাফ গার্ড।
৫। গুগল ও বিংয়ে দিবে সেইফ সার্চ নিশ্চয়তা, যা অশ্লীল কন্টেন্ট সামনে আসা থেকে বিরত রাখবে।
৬। ইউটিউবে অ্যাডাল্ট বা অশ্লীল ভিডিও ব্লক করবে।
 
কাহাফ গার্ড ফ্রি নাকি পেইড?
মজার ব্যাপার হলো এমন অসাধারণ একটি অ্যাপস সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যে কেউ কোনো রকম মূল্য পরিশোধ ব্যতিত সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবে। বিনা মূল্যের এই অ্যাপসটি কম্পিউটার বা মোবাইল ফোন উভয়ে ব্যবহারযোগ্য। আরেকটি ব্যাপার হলো অ্যাপটিতে কোনো ধরনের এড আসবে না। নিজেকে সুরক্ষিত রাখতে, নিজের পরিবার ও সন্তানদের নিরাপত্তার কথা ভেবে কাহাফ গার্ড ব্যবহার অপরিহার্য।

ডাউনলোড পদ্ধতি:
অ্যাপসটি খুব সহজেই ডাউনলোড করা যায়। ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে- Kahf Guard। সার্চ করার পর সহজেই পেয়ে যাবেন। অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করুন এবং মুক্ত থাকুন হারাম কনটেন্ট থেকে।

কাহাফ গার্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে (https://kahfguard.com) ওয়েবসাইট থেকে। প্লে স্টোর (https://kahf.to/android) ও আইওএস স্টোরে (https://kahf.to/ios) পাওয়া যাবে এই অ্যাপ।
 
কেকে/এসএএস
আরও সংবাদ   বিষয়:  অশ্লীল কনটেন্ট   কাহাফ গার্ড   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close