শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
ইতালিতে নতুন অভিবাসন আইন: নৌ-অবরোধের মাধ্যমে সমুদ্রপথে প্রবেশ সীমিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে । অনিয়মিত অভিবাসন ঠেকাতে একটি নতুন খসড়া আইন অনুমোদন করেছে দেশটির ডানপন্থি সরকার। প্রস্তাবিত আইনে ভূমধ্যসাগরে অভিবাসী বহনকারী জাহাজের ওপর অস্থায়ী ‘নৌ-অবরোধ’ আরোপের বিধান রাখা হয়েছে।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে বিলটির অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী এর নেতৃত্বাধীন সরকার বলছে, সাম্প্রতিক সময়ে মধ্য-ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসীদের চাপ ‘ব্যতিক্রমী মাত্রা’ ছুঁয়েছে। সেই প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা সুরক্ষায় বিশেষ ক্ষমতা প্রয়োজন।

কী থাকছে নতুন বিলে?

খসড়া অনুযায়ী, যদি কোনো অভিবাসী জাহাজকে ‘জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি’ হিসেবে বিবেচনা করা হয়—যেমন সন্ত্রাসী অনুপ্রবেশের আশঙ্কা—তাহলে ইতালির আঞ্চলিক জলসীমায় তাদের প্রবেশ ৩০ দিন পর্যন্ত নিষিদ্ধ করা যাবে। প্রয়োজনে এ নিষেধাজ্ঞা ছয় মাস পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।

এছাড়া, যারা এই নির্দেশ অমান্য করবে তাদের সর্বোচ্চ ৫০ হাজার ইউরো জরিমানা এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে জাহাজ বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই বিধান মূলত সমুদ্রে উদ্ধারকাজ চালানো দাতব্য সংস্থার জাহাজগুলোকেই লক্ষ্য করে করা হয়েছে।

আলবেনিয়ায় আশ্রয় প্রক্রিয়া ফের চালুর ইঙ্গিত

আইনটি পাস হলে ইতালিতে পৌঁছানোর আগেই অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণ আলবেনিয়ায় করার পরিকল্পনা পুনরায় চালু হতে পারে। আদালতের একাধিক রায়ের কারণে আগে এই ‘আউটসোর্সিং’ উদ্যোগ স্থগিত ছিল। তবে নতুন আইন সেই প্রক্রিয়াকে আইনি ভিত্তি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের এমন তৃতীয় দেশে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে, যাদের সঙ্গে রোমের প্রত্যাবাসন বা আটক সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে।

ইউরোপীয় প্রেক্ষাপট

মধ্য-ভূমধ্যসাগরীয় রুটে সবচেয়ে বেশি চাপের মুখে থাকা দেশগুলোর একটি ইতালি। প্রতি বছর হাজার হাজার মানুষ সমুদ্রপথে দেশটিতে প্রবেশের চেষ্টা করেন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ও আশ্রয় সংক্রান্ত নতুন চুক্তি অনুমোদনের পরপরই এই খসড়া আইনের অনুমোদন দেয় রোম।

এখন বিলটি আইন হিসেবে কার্যকর হতে হলে সংসদের দুই কক্ষেই পাস হতে হবে। সরকার দ্রুত প্রক্রিয়ায় এটি বাস্তবায়নের পরিকল্পনা করছে।

নতুন আইন কার্যকর হলে ইতালির জলসীমায় অভিবাসী জাহাজ প্রবেশে কড়াকড়ি উল্লেখযোগ্যভাবে বাড়বে—যা ইউরোপের অভিবাসন নীতিতে আরও কঠোরতার ইঙ্গিত দিচ্ছে।

কেকে/ এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close