শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
অর্থনীতি
নির্বাচনের পর প্রথম কার্যদিবসেই পুঁজিবাজারে লেনদেন ও সূচকে বড় লাফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সূচকের বড় উত্থানে দেশের প্রধান শেয়ারবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে। পাশপাশি উভয় পুঁজিবাজারেই বেড়েছে লেনদেন।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে চলতি সপ্তাহ ও নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) :
 
ডিএসইতে রোববার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৬০০ দশমিক ৬৫ পয়েন্টে; যা ২০২৫ সালের ৮ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।


এছাড়া ডিএসইএস সূচক ৩০ দশমিক ৩৯ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ৮৬ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে এক হাজার ১২৭ দশমিক ৩৬ পয়েন্টে ও দুই হাজার ১৪৫ দশমিক ১৩ পয়েন্টে।
 
ডিএসইতে রোববার বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে এক হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার; যা ২০২৫ সালের ৭ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

এছাড়া রোববার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২৬৪টি কোম্পানির, কমেছে ২৬টির ও অপরিবর্তিত রয়েছে চারটি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) :
 
অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতে রোববার সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪ দশমিক ৩৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৮২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৫১৮ দশমিক ৮০ পয়েন্টে ও ৯ হাজার ৫৫৫ দশমিক ২৪ পয়েন্টে।
 
এছাড়া সিএসআই সূচক ১৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৯৩৮ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে। আর সিএসই-৫০ সূচক ৩৭ দশমিক ৭৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪৯৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৩ দশমিক ৯৫ পয়েন্টে ও ১৪ হাজার ৬৪ দশমিক ২০ পয়েন্টে। 
 
সিএসইতে রোববার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৫ কোটি ২৫ লাখ টাকা।
 
সিএসইতে ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ১৭টির ও অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারদাম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচনের পর প্রথম কার্যদিবস   পুঁজিবাজারে লেনদেন   সূচকে  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close