শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
গাজায় আট ফিলিস্তিনিকে খুন করল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে হামলা চালিয়ে কমপক্ষে আট ফিলিস্তিনিকে খুন করেছে দখলদার ইসরাইলের বাহিনী। এ হামলাকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গেল বছরের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আরেকটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরাইলের হামলায় অন্তত ৪জন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্যের সরিয়ে নিয়েছিল ইসরাইল। ওই সীমারেখাকে বলা হয় ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’। তথাকথিত সেই হলুদ রেখার বাইরেও এই হামলা চালানো হয়।
 
গাজার আল-শিফা হাসপাতালের সূত্রের বরাতে জানা যায়, উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুত জন্য একটি তাঁবুতে ইসরাইলের বাহিনী হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
 
হামলার বিষয়ে রোববার সকালে বিবৃতিতে ইসরাইলে সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজার একটি অনির্দিষ্ট স্থানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি ভবনে প্রবেশ করার পর পরই হামলা চালানো হয়েছে। এতে ২জন নিহত হয়েছে।
 
এছাড়া হলুদ রেখা অতিক্রম করার সময় তাৎক্ষণিক হুমকি হিসেবে একজনকে হত্যা করা হয়েছে বলে আইডিএফ জানিয়েছে।
 
এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্র ও লঞ্চার সংরক্ষণের গুদামে হামলার দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। তবে এসব হামলায় এখনও হতাতের খবর পাওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজা   ফিলিস্তিনিকে খুন   ইসরাইল  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close