সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
অর্থনীতি
যুক্তরাষ্ট্রের শুল্ক : দুই শতাংশ বাণিজ্য ক্ষতির মুখে বাংলাদেশসহ ৪৪ দেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে পরিবর্তন ও রেসিপ্রোকাল ট্যারিফ আরোপসহ বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক নানা সমীকরণ, বিভিন্ন দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও কূটনৈতিক টানাপোড়ন। যার প্রভাব পড়ছে বিভিন্ন দেশের বাণিজ্য নীতিতে, বদলে যাচ্ছে পণ্যের উৎপাদন ও রফতানির চিত্র। অসম প্রতিযোগিতায় পড়ে বাজার হারাচ্ছে স্বল্পোন্নত দেশগুলো।

এসব পরিবর্তনের ফলে অন্তত দুই শতাংশ বাণিজ্য ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশসহ জাতিসংঘের তালিকাভুক্ত অন্তত ৪৪টি স্বল্পোন্নত দেশ। এর মধ্যে রয়েছে এশিয়ার৮টি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩টি, ক্যারিবিয়ান অঞ্চলের স্বল্পোন্নত দেশ হাইতি ও আফ্রিকার ৩২টি দেশ।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, 

পণ্য ভেদে উন্নতদেশগুলো স্বল্পোন্নত দেশের তুলনায় বেশি সুবিধা ভোগ করছে, যা বিশ্ব বাণিজ্যে বৈষম্য তৈরি করছে। ফলে, বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মুখে পড়েছে পণ্য উৎপাদন ব্যবস্থা।
 
তবে, উন্নত দেশগুলো তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের শুল্ক সুবিধা আগের চেয়ে বেড়েছে। ফলে, অসম প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে তুলনামূলক কম উন্নত দেশগুলোকে।
 
উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে কাঁচামাল রফতানি না করে, নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়ানো, নির্দিষ্ট বাজারের ওপর নির্ভরতা কমানো এবং আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে পণ্যে বৈচিত্র্য নিয়ে আসাসহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্রের শুল্ক   বাণিজ্য ক্ষতির মুখে বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close