রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি যানবাহনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এই হামলা চালানো হয় বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, নিহতদের একজন ছিলেন সিরীয় নাগরিক খালেদ মোহাম্মদ আল-আহমাদ।

ইসরাইলি সামরিক বাহিনী হামলার বিষয়টি স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেছে, লেবাননে অবস্থানরত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

ইসরাইলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, লেবাননের মাজদাল আনজার এলাকায় এই বিমান হামলা চালানো হয়। এ ঘটনায় এখনো ফিলিস্তিনি ইসলামিক জিহাদ কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ একটি সশস্ত্র সংগঠন, যা গাজায় হামাসের সঙ্গে মিলিতভাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লারও মিত্র। গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ উত্তর ইসরাইলে হামলা শুরু করে।

ইসরাইল ও হিজবুল্লাহ ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সেই চুক্তি লঙ্ঘন করে ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতির পর এক বছরে ইসরাইলি বাহিনী ১০ হাজারের বেশি আকাশ ও স্থল হামলা চালিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত নভেম্বরে জানায়, যুদ্ধবিরতির পর ইসরাইলি হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে, যাদের মধ্যে কমপক্ষে ২১ জন নারী ও ১৬ জন শিশু। একই সময়ে অন্তত ১১ জন লেবাননি বেসামরিক নাগরিককে ইসরাইলি বাহিনী অপহরণ করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

গত মাসে লেবানন জাতিসংঘে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ইসরাইলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানায় এবং দেশটি থেকে সম্পূর্ণভাবে সরে যেতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করে। অভিযোগে বলা হয়, শুধু ২০২৫ সালের শেষ তিন মাসেই ইসরাইল লেবাননের সার্বভৌমত্ব অন্তত ২ হাজার ৩৬ বার লঙ্ঘন করেছে।

এ ছাড়া ইসরাইল এখনো লেবাননের ভূখণ্ডের পাঁচটি এলাকা দখল করে রেখেছে, যার ফলে সীমান্তবর্তী ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলোর পুনর্গঠন ব্যাহত হচ্ছে এবং হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরতে পারছে না।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সিরিয়া-লেবানন সীমান্ত   ইসরায়েল   বোমা হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close