শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
প্রিয় ক্যাম্পাস
জিবিসিডিসি’র নেতৃত্বে বিদিতা ও জিসান
গবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি)-এর তৃতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিদিতা চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহরাব হোসেন জিসান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সভাকক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও জিবিসিডিসির সদস্যদের উপস্থিতিতে এক বছর মেয়াদি এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন— সহ-সভাপতি: নুসরাত জাহান সেতু, যুগ্ম সাধারণ-সম্পাদক: মো. তানভীর আহমেদ, অর্থ সম্পাদক: জাহিদ হাসান সানি, সাংগঠনিক সম্পাদক: শুভ মোল্লা, হিউম্যান রিসোর্স সম্পাদক: মো. আবরার ফায়াজ খান দপ্তর সম্পাদক: সবুজ মনি দাস, কর্পোরেট অ্যাফেয়ার্স সম্পাদক: মাজহারুল ইসলাম, পাবলিকেশন সম্পাদক: সাকিব রেজা তাসনী, আইটি সম্পাদক: শুভ চন্দ্র দাস, কমিউনিকেশন সম্পাদক: মো. নায়েমুর রহমান, মিডিয়া সম্পাদক: দীপ্র সাহা।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—নাবিলা হোসেন সূচি, মো. আবদুর রহমান, মো. মনিম আহমেদ এবং আসিফুল ইসলাম।

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) ২০২৩ সালের ১৪ নভেম্বর থেকে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ারের দিকনির্দেশনামূলক সভা-সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জিবিসিডিসি   নেতৃত্ব  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close