শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, নুর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. হাফিজুর রহমান হাফিজসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা।
     
মো. এনামউল্ল্যা বলেন, ‘খেলাধুলা মানুষের শরীর ও মন গঠনে সাহায্য করে। সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা অপরিহার্য। কারণ খেলাধুলা করলে শিক্ষার্থীরা মাদক এবং বদ অভ্যাস থেকে নিজেদের বিরত রাখতে পারবে। খেলাধুলার সময় যে অনানুষ্ঠানিক নেতৃত্ব গড়ে ওঠে, পেশাগত জীবনেও তা কাজে লাগে। অনেক সময় বড় ডিগ্রির চেয়ে খেলোয়াড়ের পরিচয় মানুষকে বেশি পরিচিত করে তোলে। যেমন মুশফিকুর রহিমকে তার ভালো খেলার কারণে বিশ্বের মানুষ তাকে চিনে।’
 
কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close