শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৫০টির বেশি যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মাত্র এক দিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলো।

সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফের বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরমধ্যে তারা যুদ্ধবিমান নিয়ে এলো।

এরমধ্যে রয়েছে এফ-২২, এফ-৩৫ ও এফ-১৬। এগুলোর সাথে একাধিক রিফুয়েলার বিমানও নিয়ে আসা হয়েছে। যেগুলো মাঝআকাশে সাধারণ ও যুদ্ধবিমানকে জ্বালানি দিয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, 

গেল ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে।

এর পূর্বে, ওই অঞ্চলে বিমানবাহী রণতরীসহ অন্যান্য যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্রের সেনারা। এরমধ্যে গেলো যুদ্ধবিমান।

গেল জানুয়ারিতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। যা কঠোরভাবে দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের অজুহাত দেখিয়ে ইরানের চারপাশে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।

সূত্র : এক্সিওস, টাইমস অব ইসরায়েল

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মধ্যপ্রাচ্য   যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close