শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
অর্থনীতি
দেশে পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে আর পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি চলবে না, অর্থনীতি হবে অংশগ্রহণমূলক, উন্মুক্ত ও সবার জন্য সমান সুযোগভিত্তিক বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, কয়েকজনের জন্য বিশেষ সুবিধা দিয়ে অর্থনীতি পরিচালনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এমন একটি কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে উদ্যোক্তা, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী— সবাই সমানভাবে সুযোগ পাবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অলিগার্কিক বা গোষ্ঠীভিত্তিক সুবিধা দেওয়ার সংস্কৃতি থেকে আমরা সরে আসব। প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।

তিনি জানান, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে রিঅ্যাকটিভ বা কার্যকর ও গতিশীল করে তোলা হবে, যাতে বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া যায়। ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার নিয়েও শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশের আভাস দেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পৃষ্ঠপোষকতার অর্থনীতি   অর্থমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close