শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে ১টি খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন সীসা খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির প্লাটো রাজ্যের বাশার জেলায় কামপানিন জুরাক খনিতে এ দুর্ঘটনা ঘটে।

অঞ্চলটির ভারপ্রাপ্ত ঐতিহ্যবাহী শাসক আলহাজ্জি আলিয়ু আদামু ইদ্রিস বলেন, ‘এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে এবং প্রায় ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

স্থানীয় খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি জানান, সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে (গ্রিনিচ মান সময় ৬:৩০-৭টা) বিস্ফোরণটি ঘটে। সে সময় শ্রমিকরা খনির ভেতরে কাজ করছিলেন।

তিনি বলেন, ‘আমরা কাছেই ছিলাম। লোকজন খনির গর্তের ভেতরে কাজ করছিলেন, হঠাৎ গ্যাস বিস্ফোরণ ঘটে।’

নাইজেরিয়ায় অতীতেও এ ধরনের প্রাণঘাতী খনি দুর্ঘটনা ঘটেছে। গেল সেপ্টেম্বরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে ভারী বৃষ্টিপাতের সময় একটি অবৈধ খনিতে পাথর ধসে অন্তত ১৮ জন নিহত হন।

খনি খাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি দীর্ঘদিনের হলেও দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

সূত্র : এএফপি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নাইজেরিয়ায় গ্যাস বিস্ফোরণ   শ্রমিক নিহত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close