সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
প্রিয় ক্যাম্পাস
নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভাকে গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম আপডেট: ১৯.০২.২০২৬ ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণতান্ত্রিক চেতনা, জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শিক্ষক সমিতি আনন্দিত ও উদ্বেলিত। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির ২০২৬'-এর কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় অভিনন্দন বার্তায় গাকৃবি শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। 

বার্তায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, জনগণের রায়ে গঠিত নতুন সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনখাতে যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন আনবে- এটাই সবার প্রত্যাশা।
  
বার্তায় আরও বলা হয়, তারেক রহমানের সুদক্ষ ও সুনিপুণ নেতৃত্বে বাংলাদেশের ভূলুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার সুপ্রতিষ্ঠিত হবে; যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দেশব্যাপী সুশাসনের সুবাতাস প্রবাহমান থাকবে। আমরা আশা করি, গণতন্ত্রের এ রক্তিম বিজয়ে দেশের জনগণের আস্থা ও অবিচল বিশ্বাসের শতভাগ পূরণ করবে তারেক রহমানের এ সরকার।
 
এ প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘নতুন সরকার শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে- এটাই আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, একাডেমিক স্বাধীনতা এবং গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি পেলে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকশিত হবে। একই সঙ্গে কর্মসংস্থানমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি।’

অন্যদিকে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, ‘গণরায়ের মাধ্যমে গঠিত নতুন সরকার দেশের উন্নয়ন ও কল্যাণে একটি ইতিবাচক অধ্যায় সূচনা করবে- এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষা ও গবেষণাকে জাতীয় অগ্রাধিকারের কেন্দ্রে রেখে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’
 
প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা মহান মুক্তিযুদ্ধ ও ২৪'-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জনআকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে শিক্ষক সমিতি গভীর আশাবাদ ব্যক্ত করে।  
 
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নবগঠিত সরকারের সার্বিক সফলতা, স্থিতিশীলতা ও কল্যাণমুখী কর্মকাণ্ডের সফলতা কামনা করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:   প্রধানমন্ত্রী    মন্ত্রিসভা    গাকৃবি    শিক্ষক সমিতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close