রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
অর্থনীতি
পয়লা রমজানেই নিত্যপণ্যে আগুন, শসা-বেগুনের ‘সেঞ্চুরি’
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রমজান শুরু হতে না হতেই চড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসার দাম হাঁকিয়েছে সেঞ্চুরি। লেবুর হালি ঠেকেছে ১২০ টাকায়। ফলের বাজারেও নাভিশ্বাস অবস্থা ক্রেতার। তবে মুরগির বাজার উচ্চমূল্যে স্থিতিশীল থাকলেও কিছুটা স্বস্তি ছড়াচ্ছে ডাল ও ছোলার দাম।

রমজানের প্রথম দিনে জমজমাট রাজধানীর কারওয়ান বাজার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, পর্যাপ্ত সরবরাহ থাকলেও উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। বিশেষ করে লেবু, শসা আর বেগুনের দামে ক্ষুব্ধ ক্রেতারা।
 
মান ও সাইজভেদে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। আর বেগুন ও শসার দাম ছাড়িয়েছে ১০০ টাকার ঘর। ইফতারে বিশেষ চাহিদা থাকা ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার ও মাল্টার দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। এদিকে মসলার দাম চড়া থাকলেও কিছুটা স্বস্তি দিচ্ছে ডাল ও ছোলার বাজার।

বাজারে সবজি কিনতে আসা ক্রেতারা বলেন, রমজান শুরু হতেই দাম এমন বাড়বে ভাবিনি। লেবু ছাড়া ইফতার কল্পনাই করা যায় না। কিন্তু এক হালি লেবু কিনতেই ১২০ টাকা গুনতে হচ্ছে। বেগুন আর শসার দামও ১০০ টাকার ওপরে। সরবরাহ ঠিক আছে, বাজারে পণ্যও আছে। তারপরও কেনো দাম এত বেশি; এর কোনো উত্তর পাই না। রমজান এলেই যেন কিছু পণ্যের দাম বাড়ানো যেন নিয়ম হয়ে গেছে।
 
ইফতার ও সেহেরিতে আমিষের জোগান নিশ্চিতে মুরগি কিনতে গেলেও স্বস্তির বার্তা নেই। বাজারে উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে মুরগির দাম। গত এক সপ্তাহ ধরেই ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ টাকা, সোনালি ৩২০ টাকা আর লেয়ার ৩৩০ টাকা কেজিতে। মুরগি বিক্রেতা নুর ইসলাম বলেন, দাম কয়েকদিন ধরে একই আছে। কমার কোনো খবর নেই, আবার বাড়েওনি।

ফল বিক্রেতা সুমন মিয়া বলেন, পরিবহন খরচ বেড়েছে। বাইরে থেকে ফল আনতে খরচ বেশি পড়ছে। তাই দাম কিছুটা বাড়তি।

রমজানের প্রথম দিনেই এমন চড়া বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ জানিয়েছেন ক্রেতারা। তাদের প্রত্যাশা, সামনে দিনগুলোতে বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হবে না। স্বস্তি ফিরবে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  রমজান    নিত্যপণ্য   শসা    বেগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close