রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি দিনাজপুর-৬ শিক্ষার্থী ঐক্য পরিষদের নেতৃত্বে আখিরুজ্জামান-রিজভী
নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দিনাজপুর-৬ শিক্ষার্থী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন কৃষি অনুষদ ২১ ব্যাচের শিক্ষার্থী মো. আখিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী আর এ রিজভী। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলাম ও রোগবিদ্যা ও পরজীবীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. গাউসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

উক্ত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মো. তৌফিক হাসান রাকিব, দপ্তর সম্পাদক পদে মো. রাসেল এবং প্রচার সম্পাদক পদে মো. আবু সাইদ ইমন মনোনীত হয়েছেন।  
 
নতুন কমিটির সভাপতি মো. আখিরুজ্জামান তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, ‘সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় আমি সম্মানিত বোধ করছি। দিনাজপুর জেলার (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর) উপজেলা হতে হাবিপ্রবিতে আগত শিক্ষার্থীদের অধিকার, ঐক্য ও কল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ডি-৬। শিক্ষা, সচেতনতা ও সামাজিক কার্যক্রমে একসাথে এগিয়ে চলাই আমাদের অঙ্গীকার।’

আমি আশা করি, আমরা সকলে একসাথে শিক্ষার সুযোগ বৃদ্ধি, সমস্যা সমাধান এবং দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে কাজ করব। আমাদের লক্ষ্য একটি গতিশীল ও ফলপ্রসূ কমিটি গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা সুরক্ষিত এবং সমৃদ্ধ হবে।

সাধারণ সম্পাদক আর এ রিজভী বলেন, ‘ডি-৬ কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। শিক্ষার্থীদের সমস্যা সমাধান, আবাসন ও একাডেমিক সহায়তায় আমরা সব সময় পাশে থাকবো। সকলের সহযোগিতায় আমরা একটি কার্যকর ও গতিশীল কমিটি হিসেবে কাজ করতে চাই।’
 
কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close