রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
আন্তর্জাতিক
মিশরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে মিশরের উত্তর পূর্বাঞ্চলের পোর্ট সৈয়দ প্রদেশে। ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা) পোর্ট সৈয়দের দক্ষিণে অবস্থিত ‘৩০ জুন অ্যাক্সিস হাইওয়ে’ নামের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বেশিরভাগই পেশায় জেলে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
 
ভয়াবহ এই দুর্ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এগুলোতে দুইটি বড় মালবাহী ট্রাকের মাঝখানে বিধ্বস্ত অবস্থায় পিকআপ ট্রাকটিকে দেখা যায়।
 
মিশরে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। প্রতি বছর হাজারো মানুষ দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এসব দুর্ঘটনার বেশিরভাগের নেপথ্যে ভারী ট্রাক ও মাইক্রোবাস।
 
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সড়কের দুর্বল কাঠামো ও ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ না থাকায় দুর্ঘটনার সংখ্যা এত বেশি। 

সূত্র : আল জাজিরা, আল-আহরাম

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিশর   ট্রাক-পিকআপ সংঘর্ষ   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close