রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
প্রিয় ক্যাম্পাস
ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ইবিতে কুরআনখানি ও দোয়া
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
  
ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইবি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক ড. আলিনূর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
  
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার অন্যতম ভিত্তি। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি নিজের অধিকার ও আত্মপরিচয়ের সংগ্রামে নতুন দিশা পেয়েছে। মাতৃভাষার মর্যাদা রক্ষা করা শুধু আবেগের বিষয় নয়, এটি আমাদের সাংস্কৃতিক অস্তিত্ব ও বৌদ্ধিক বিকাশের পূর্বশর্ত। এই বিশ্ববিদ্যালয়কে ভাষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ চর্চার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
 
শেষে তিনি ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং সকলকে মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভাষা শহীদ    মাগফেরাত    ইবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close