সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
ভাষা শহীদদের স্মরণে হাবিপ্রবিতে বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির শ্রদ্ধাঞ্জলি
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা ও প্লান্ট প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. মহিদুল হাসান, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের প্রফেসর ড. এসএম কামরুল হাসান, আহ্বায়ক সাব্বির আহমেদ, সদস্য সচিব নাঈম ইসলাম সংগ্রাম।

সাব্বির আহমেদ বলেন, ‘মহান মাতৃভাষা দিবসে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাবোধের একটি প্রতীক। আজকের দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা যত সহজে বাংলা ভাষায় কথা বলতে পারছি, তা এতটা সহজ ছিল না। বাংলা ভাষায় কথা বলার জন্য অনেককে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র।’

নাঈম ইসলাম সংগ্রাম বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, যেকোনো নায্য অধিকার আদায়ের জন্য কিভাবে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে অধিকার আদায় করে নিতে হয়। যখন পাকিস্তানি শোষকেরা আমাদের ওপর জোরপূর্বক উর্দু ভাষা চেপে দেওয়ার চেষ্টা করেছিল, তখন কিছু মানুষ তার প্রতিবাদ করেছিল।’

তারা প্রতিবাদ গড়ে তুলেছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল। শিমুল, পলাশ যেমন প্রকৃতিকে লাল করে তেমনি শহীদদের রক্তে লাল হয়েছিল পিচঢালা রাজপথ। আমাদের  মাতৃভাষা বাংলা ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। যে ভাষার জন্য আমাদের শহীদরা অকাতরে বুকের তাজা রক্ত ঢেলে দিলো, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভাষা শহীদদের স্মরণ   হাবিপ্রবি বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি   শ্রদ্ধাঞ্জলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close