রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
অর্থনীতি
ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশ-মার্কিন চুক্তির ভবিষ্যৎ কী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম আপডেট: ২১.০২.২০২৬ ৯:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘ইউনিভার্সাল বেসলাইন ট্যারিফ’ সংবিধানবিরোধী, দেশটির সুপ্রিম কোর্টের এমন ঘোষণার পর বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের ওপরও। কারণ, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তিতে সই করেছিল সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকার।

ওই চুক্তির আওতায় বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশে নেমেছিল। বিনিময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, সয়াবিন ও বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দেয়। 

তবে অর্থনীতিবিদরা চুক্তিটিকে ‘অসম’ ও ‘চাপিয়ে দেয়া’ বলে সমালোচনা করেছিলেন।

সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প নতুন করে ‘ট্রেড অ্যাক্ট ১৯৭৪’-এর ধারা ১২২ ব্যবহার করে ১৫০ দিনের জন্য ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এতে আপাতভাবে বাংলাদেশের শুল্কহার কমেছে। কিন্তু এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রমপরিবেশ, পরিবেশগত মান ও বাণিজ্য নীতিসহ বিভিন্ন বিষয় তদন্ত করবে। অনিয়ম পেলে শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, আপাত স্বস্তি থাকলেও ঝুঁকি কাটেনি। 

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, 

‘এখনই পুরোনো চুক্তি নিয়ে আলোচনায় না গিয়ে সময় নেয়াই ভালো।’ 

তার পরামর্শ, যুক্তরাষ্ট্রের তদন্তের আগে অভ্যন্তরীণ ঘাটতি ঠিক করে প্রস্তুত থাকতে হবে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাক খাতে। ফলে, ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র : বিবিসি বাংলার

কেকে/


আরও সংবাদ   বিষয়:  ট্রাম্পের নতুন শুল্ক   বাংলাদেশের চুক্তির ভবিষ্যৎ কী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close