সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
অর্থনীতি
ব্যাংকার্স ঐক্য পরিষদের প্যানেলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ পিএম আপডেট: ২১.০২.২০২৬ ১০:০৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আসন্ন নির্বাহী কমিটি নির্বাচন ২০২৬ উপলক্ষে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার মহাখালীল রাওয়া কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্যানেলের সভাপতি পদপ্রার্থী মো. রাশেদ আকতার, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী সুবীর কুমার কুন্ডু, সহ-সভাপতি পদপ্রার্থী মো. মোফাজ্জল মামুন খান ও শফিকুল ইসলাম ফকির পিন্টু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী রশীদ-উন-নবীসহ অন্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা ক্লাবের সদস্যদের সামনে নিজেদের পরিচয় ও অঙ্গীকার তুলে ধরেন। 

তারা ক্লাবের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যকল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেন।

এছাড়াও দেশের বিভিন্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চারজন বিশ্ববরেণ্য ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লীপু, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট ও হাসিবুল হোসেন শান্ত। তারা ভবিষ্যতেও ব্যাংকার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যাংকারদের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিভিন্ন ব্যাংকে কর্মরত ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

প্যানেলের পক্ষ থেকে ক্লাবের ঐক্য সুদৃঢ়করণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্যাংকার্স ঐক্য পরিষদের প্যানেল   পরিচিতি সভা   ইফতার মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close