রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
চবিতে ‘রমজানের প্রস্তুতি’ শীর্ষক আলোচনা সভা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ পিএম আপডেট: ২১.০২.২০২৬ ১১:৫৮ পিএম
ছবি: চবিয়ান দ্বীনি পরিবারের আলোচনা সভা

ছবি: চবিয়ান দ্বীনি পরিবারের আলোচনা সভা

পবিত্র রমজানের বরকতময় এই সময়ের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য চবিয়ান দ্বীনি পরিবারের পক্ষ থেকে ‘রমজানের প্রস্তুতি : ফাজায়েল ও মাসায়েল’ শীর্ষক আলোচনা সভা আয়োজিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই সভা আয়োজিত হয়। 
  
সভায় প্রধান আলোচক ছিলেন হাটহাজারী মাদ্রাসার দাওয়াহ ও এরশাদ বিভাগের সাবেক শিক্ষক ও জামিআতুল কাউসারের প্রতিষ্ঠাতা শায়খ সাঈদ আহমদ। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। 
    
চবিয়ান দ্বীনি পরিবারের জিম্মাদার ফারুক হাসান বলেন, ‘হাদিসে এসেছে, ঐ ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেলো অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না। বছরের আবর্তনে আবারও রমজান মাস আমাদের সামনে অতিথির ন্যায় এসে উপস্থিত হয়েছে। আবার এক মাস পরেই বিদায় নিয়ে চলে যাবে। আমরা কেউই চাই না সেই ধ্বংসপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে, যারা রমজানের সঠিক ব্যবহার করতে পারেনি। তাই এই অতিথির যথার্থ সমাদর করা আমাদের কর্তব্য।
 
আরেক শিক্ষার্থী সাবিত তালুকদার বলেন, ‘এমন আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। সমসাময়িক নানা ইবাদতের বিধিবিধান সম্পর্কে জানতে পারবে।’
 
উল্লেখ্য, চবিয়ান দ্বীনি পরিবার একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী ইসলামী সংগঠন যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নানা সময়োপযোগী প্রোগ্রামের আয়োজন করে থাকে।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চবি    রমজান    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close