শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
আন্তর্জাতিক
পাল্টাপাল্টি হামলা, ফের উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দান। ইউক্রেনের খারকিভ অঞ্চলে ২ পক্ষের মুখোমুখি সংঘর্ষে দুই ইউক্রেনীয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একইসাথে, ওডেসা ও সুমি অঞ্চলে ভয়াবহ ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। উত্তরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানে হামলার দাবি করেছে ইউক্রেন।

চলতি সপ্তাহেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মেয়াদকাল ৪ বছর পূর্ণ হবে। তবে সহিংসতা কমার বিপরীতে দিন দিন যেন আরও তীব্র হচ্ছে। শনিবারও (২১ ফেব্রুয়ারি)২ পক্ষ পাল্টাপাল্টি হামলা চালায়। ইউক্রেনের খারকিভে মুখোমুখি সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে মস্কো-কিয়েভের সৈন্যরা। এ অভিযানে রাশিয়ার নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

রাশিয়ার ড্রোন হামলায় খারকিভের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুৎহীন হয়ে পড়েন প্রায় ৯৯ হাজার গ্রাহক। একইসাথে, ইউক্রেনের ওডেসা ও সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনে পুড়ে যায়। আগুনে ভস্ম হয় বেশকিছু যানবাহন।
 
উত্তরে রাশিয়ার প্রত্যন্ত উদমুর্তিয়া অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ইউক্রেন। এই কারখানায় ছোট-পরিসরের ইসকান্দার এবং আন্তঃমহাদেশীয় টোপোল-এম ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছিল। 
 
ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, হামলায় কারখানার এলাকায় আগুন ধরে যায়। উদমুর্তিয়ার রাজধানী ইজেভস্কের বিমানবন্দর এবং আশপাশের অঞ্চলের শহরের বিমানবন্দরগুলো বন্ধ রাখা হয়। একদিনেই রাশিয়া-ইউক্রেনের সামরিক বাহিনী ১৫০’র বেশি সম্মুখ যুদ্ধে জড়িয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ তেল পরিবহনে জড়িত ২২৫ জাহাজের ক্যাপ্টেনের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে কিয়েভ। 

তিনি আরও জানান, যারা রাশিয়াকে যুদ্ধের অর্থ জোগাতে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ধারাবাহিকভাবে আরোপ করা হবে। 

যুদ্ধে ইউক্রেন কখনোই হারবে না বলেও দাবি করেছেন জেলেনস্কি।
 
এরমধ্যেই রাশিয়ার গোয়েন্দা সংস্থা বিবৃতিতে জানায়, তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও বিশেষ পরিষেবাগুলো টেলিগ্রামে দেওয়া তথ্য দ্রুত সংগ্রহ করে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে। 

তারা দাবি করেছে, রুশ সেনাদের টেলিগ্রামের একাউন্টে গোপনে অনুপ্রবেশ করেই হামলার লক্ষ্য নির্ধারণ করছে ইউক্রেনীয় সেনারা। এর প্রেক্ষিতে ডিসেম্বর থেকে টেলিগ্রামের গতি কমিয়ে দেয় রুশ কর্তৃপক্ষ। 

সূত্র : রয়টার্স।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাল্টাপাল্টি হামলা   রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close