শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে পর্যটকসহ নিহত ১৮
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেপালে পোখারা থেকে কাঠমান্ডুগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের দুই পর্যটকও আছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টকে ধাডিং জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ের প্রধান শিশির থাপা জানান, নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ছয়জন নারী। 

হাইওয়ে রেসকিউ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান রাজকুমার থাকুরি বলেন, আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসটিতে মোট ৪৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুইজন ছিলেন নিউজিল্যান্ডের পর্যটক। তাদের একজন নারী ও অন্যজন পুরুষ। তারও এই দুর্ঘটনায় মারা যান।

দুর্ঘটনার পর নেপাল আর্মি, আর্মড পুলিশ ফোর্স ও নেপাল পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন। দুর্গম পাহাড়ি এলাকা, গভীর অন্ধকার এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর ঘাটতির কারণে উদ্ধার তৎপরতায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাদের।

জেলা প্রশাসক সুবেদি জানান, রাতের অন্ধকারে টর্চলাইটের সাহায্যে আহতদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ত্রাণসামগ্রীর ঘাটতি ছিল বলেও তিনি স্বীকার করেন। কর্তৃপক্ষ জানায়, রাতের এই দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজ জটিল হয়ে ওঠে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নেপাল   যাত্রীবাহী বাস   পর্যটক   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close