সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
জাবি প্রেস ক্লাবের সভাপতি তাওহীদ, সম্পাদক ওসমান
শাহরিয়ার আলম, জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম
ছবি: জাবি প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

ছবি: জাবি প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২০২৬-২৭ কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে আমার দেশের প্রতিনিধি এসএম তাওহীদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি ওসমান সরদার নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৩  ফেব্রুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এই ফলাফল ঘোষণা করেন। ভোট প্রদান কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাবি প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে শাহরিয়ার আলম (দৈনিক খোলা কাগজ), যুগ্ম- সম্পাদক আহসান হাবীব (স্টার নিউজ), কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান (দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস) দপ্তর সম্পাদক রবিউল ইসলাম (বাংলাদেশ গার্ডিয়ান), গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আলী হাসান মর্তূজা (আমাদের সময়) এবং কার্যকরী সদস্য পদে রাশেদুল ইসলাম (দৈনিক যুগান্তর) এবং মো. নিশান খান (দৈনিক অর্থনীতির কাগজ) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন।’
 
এ সময় সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক শায়লা শারমিন সেতু ও সহকারী অধ্যাপক ইসতিয়াক রায়হান, নির্বাচন কমিশন সচিব শিহাব উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  জাবি    প্রেস ক্লাব   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close