শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
অর্থনীতি
বুড়িচংয়ে হালি প্রতি লেবুর দাম বেড়েছে ৯০০ শতাংশ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজারে রোজার আগের সপ্তাহে লেবুর হালি ছিল প্রায় ২০ টাকা। প্রথম রোজার আগের দিন থেকে হঠাৎ লাফিয়ে বাড়ে দাম, লেবুর হালি ১০০ টাকা বিক্রি হচ্ছে। ইফতারির অন্যতম অনুষঙ্গ লেবুর এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
  
সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজারের ক্রেতাদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।
 
সোহেল নামের এক ক্রেতা বলেন, ‘রমজানে লেবু ছাড়া ইফতারি অসম্পূর্ণ মনে হয়। কিন্তু এবার দাম বেশি হওয়ায় লেবু ছাড়াই ইফতারি করতে হচ্ছে।’
 
বিক্রেতা ফারুক বলেন,‘ রোজার আগে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা ছিল। বর্তমানে তা ৪০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো বাজারে মানভেদে দাম আরো বেশি নেওয়া  হচ্ছে। সরবরাহ কম এবং পরিবহন খরচ বেশি হওয়ায় লেবুর দাম বৃদ্ধি পেয়েছে।’
  
লেবু চাষি মাইন উদ্দিন বলেন, ‘লেবুর উৎপাদন কম হওয়া দামের ঊর্ধ্বগতির একটি কারণ। বর্তমানে এক হাজার লেবু কমপক্ষে সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে সেটা ১০ থেকে ২০ হাজার টাকাতেও বিক্রি হচ্ছে। বৃষ্টি শুরু হলে উৎপাদন বাড়বে। তখন দামও কমে যাবে।’
 
কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  বুড়িচং    লেবু    দাম   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close