শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
প্রিয় ক্যাম্পাস
নিয়োগে অনিয়ম অভিযোগের উত্তর চেয়ে যবিপ্রবিকে ইউজিসির চিঠি
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

জানা যায়, যবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সাবেক শিক্ষার্থী মো. মারুফ হাসান (রোল নং: ১৫০৭১৯) গত ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম সংক্রান্ত মোট ৩০টি অভিযোগ ইউজিসির কাছে দাখিল করেন। 

এসব অভিযোগের প্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি ইউজিসির ম্যানেজমেন্ট বিভাগ (পাবলিক বিশ্ববিদ্যালয়) থেকে অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক চিঠিতে যবিপ্রবি রেজিস্ট্রারের নিকট প্রতিটি অভিযোগের বিষয়ে দফাওয়ারি জবাব পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

চিঠির বিষয় ছিল- যবিপ্রবির নিয়োগে সংঘটিত অনিয়মের অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।

এ বিষয়ে জানতে ইউজিসির ম্যানেজমেন্ট বিভাগের (পাবলিক বিশ্ববিদ্যালয়) অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চিঠির বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি রেজিস্টার কাজী মো. জালাল উদ্দীন সাংবাদিকদের সাথে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘যে বিষয়ে অভিযোগগুলো করেছে সেগুলো অপ্রাসঙ্গিক। ইউজিসির চিঠির জবাবে আমরা সেগুলো তুলে ধরব।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নিয়োগ   যবিপ্রবি   ইউজিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close