শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
আন্তর্জাতিক
আমিরাতে সুর বন্ধনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২২ এএম আপডেট: ২৪.০২.২০২৬ ২:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহে সুর বন্ধনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ হাজারো শহিদের রক্তে রাঙানো, বাঙালির অহংকার ও আত্মপরিচয়ের দিন মহান একুশে ফেব্রুয়ারি। 

অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সেইসব বীর সন্তানদের, যে ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের বাংলা ভাষা। 

প্রবাসী সংগীত শিল্পী স্নিদ্ধা সরকার তিথী ও রাজিব সাহার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন প্রবাসের গুণী শিল্পী ইয়াসমিন মেরুনা ও বাদ্যযন্ত্র শিল্পী অজিত কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গ শিমুল, সঞ্জয় সরকার, মিতা সাহা, অনামিকা সাহা, সাওনা বোস এবং ক্ষুদে শিল্পী সামারা ও সাহারা।

অনুষ্ঠানে দৈত্য কণ্ঠে দেশাত্মবোধক ও ভাষার গান পরিবেশন করা হয়। উল্লেখ্যযোগ্য গানগুলোর মধ্যে,

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, সালাম সালাম হাজার সালাম, মোদের গরব মোদের আশা, আমি বাংলায় গান গাই’সহ অসংখ্য দেশাত্ববোধক গান উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

পরিশেষে, ভাষা শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে দুই পৃষ্ঠপোষক ইয়াসমিন মেরুনা ও অজিত রায় অনুষ্ঠানে উপস্থিত কলাকৌশলী ও দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  আমিরাত   মাতৃভাষা   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close