সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
নির্বাচন ও ইসি
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন ৯ এপ্রিল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই এই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমান মাছুউদ নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ ও সার্বিক প্রস্তুতির বিষয়টি আজই আমাদের সচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তিনিই কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে নির্বাচনের আগমুহূর্তে শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হলে সেখানে পুনরায় নতুন তফসিল ঘোষণা করতে হয়।

অন্যদিকে, সাধারণ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুটি আসন থেকেই জয়লাভ করেছিলেন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, স্পিকার আসনটি শূন্য ঘোষণা করার পর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   উপনির্বাচন   ইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close