রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
সভাপতি এবং সাধারণ সম্পাদক সুপ্তি ও আকাশ
সাভারে জিবিসিসি’র আত্মপ্রকাশ
গবি, প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩০ এএম আপডেট: ২৫.০২.২০২৬ ১:৪৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও শিল্পচর্চার উদ্দেশ্যে গণ বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব (জিবিসিসি) এর আত্মপ্রকাশ হয়েছে। এতে সভাপতি হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী আফরা রুমালি সুপ্তি এবং সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা পরিষদের স্বাক্ষর সংবলিত এক বিজ্ঞপ্তিতে ১ বছর মেয়াদি এ কমিটি ঘোষণার তথ্যটি জানানো হয়।

নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, অর্থ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক শাওন রহমান, দপ্তর সম্পাদক আফসা রুমালি দিপ্তী, প্রচার সম্পাদক শাম্মী আখতার মিমু। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন পূজা দাস পিংকি।

নব্য সভাপতি আফরা রুমালি সুপ্তি বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা আগ্রহী শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম হবে জিবিসিসি। বিশ্ববিদ্যালয়ের সকলের অংশগ্রহণে সংস্কৃতি চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সক্রিয় একটি মঞ্চ তৈরির উদ্দেশ্যেই সকলকে মিলে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্র তৈরি এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে সংগঠনটি এতে নতুনের সুযোগও তৈরি হবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  জিবিসিসি   সভাপতি   সাধারণ সম্পাদক   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close