রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
বিপুল শিক্ষার্থীদের অংশগ্রহণে জাককানইবি কেন্দ্রীয় ইফতার সম্পন্ন
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ইফতারে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন সম্পন্ন হয়। বিকালে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের মধ্যে ইফতার প্যাকেট বিতরণ করা হয়। পরে নতুন কলা ভবনের অডিটোরিয়াম হলে শিক্ষক, কর্মকর্তারা ও কর্মচারীরা একত্রিত হয়ে ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘শূন্য থেকে আমরা যাত্রা শুরু করেছি, এখন বিশ্ববিদ্যালয়ে নানা অনুষদ ও কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে ধন্যবাদ। শিক্ষকসংখ্যা শিক্ষার্থীদের তুলনায় কম হলেও নতুন সরকারের মাধ্যমে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছি।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি বলেন, ‘এত বড় পরিসরে এই আয়োজন প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে, যা একটি রেকর্ড। এ সফলতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেভাবে বেড়ে ওঠার কথা ছিল সেইভাবে অগাতে পারে নাই। আমরা মারাত্মক জনবল এবং বাজেট সংকটে আছি। আমরা যেভাবে বিশ্ববিদ্যালয়কে দেখতে চাই সেভাবে যেনো আগাতে পারি। আমি বিশ্বাস করি, প্রয়াত বেগম খালেদা জিয়ার পুত্র এই কবি নজরুলের নামে বিশ্ববিদ্যালয়কে পছন্দ করবেন। বর্তমান প্রধানমন্ত্রীর সুযোগ হলে এখানে আসবেন। আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই এবং নজরুল এর দর্শন যেনো আমাদের শিক্ষার্থীরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে।’

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, রেজিস্ট্রার এবং বিভাগীয় প্রধানগণ।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থী   জাককানইবি   ইফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close