রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে চবির তিন নেতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম আপডেট: ২৬.০২.২০২৬ ১০:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান তিনজন সভাপতি। তারা হলেন সাইদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহীম ও ভিপি ইব্রাহিম হোসেন রনি।
   
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়। 

নতুন এই কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটিতে সাহিত্য সম্পাদক হয়েছেন সাইদুল ইসলাম। তিনি গত কমিটিতে মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাইদুল ইসলাম চবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং ২০২৩ সালে শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিলে অধ্যয়নরত রয়েছেন।
 
আর ২০২৫ সালের প্রথম ছয় মাস চবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ ইব্রাহীম কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা সম্পাদক হয়েছেন। গত কমিটির শেষ ছয় মাসও তিনি শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ ইব্রাহীম চবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

চাকসু ভিপি ও চবি শাখার বর্তমান সভাপতি ইব্রাহিম হোসেন রনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হয়েছেন। তিনি চবির ইতিহাস বিভাগে এমফিলে অধ্যায়নরত রয়েছেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চবি    ছাত্রশিবির  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close