শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। সীমান্তে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার জেরে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে দুই দেশের মধ্যে। এর মধ্যেই কাবুল ও কান্দাহারসহ একাধিক এলাকায় পাকিস্তানের হামলার খবর পাওয়া গেছে। 

পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক কঠোর ভাষার পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পাকিস্তানি সেনাদের ওপর হামলার পর পাকিস্তান আফগানিস্তানের কয়েকটি বড় শহরে ধারাবাহিকভাবে ব্যাপক হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতেই খাজা আসিফের এই বক্তব্য আসে। তিনি লেখেন, ‘পাকিস্তান সরাসরি ও বন্ধু দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণমাত্রার কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমাদের ও তোমাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ।’

এর আগে, প্রাণঘাতী সংঘর্ষের ধারাবাহিকতার পর গত অক্টোবরে দুই পক্ষ একটি নড়বড়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও বিচ্ছিন্ন লড়াই জারি ছিল সবসময়।

এদিকে বার্তাসংস্থা এএফপির একটি দল জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে শহরের বিভিন্ন স্থানে ফাইটার জেট বিমানের শব্দের সঙ্গে বিস্ফোরণের বিধ্বংসী আওয়াজ শোনা যায়। কাবুলের প্রাণকেন্দ্রে রাত আড়াইটা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে বলেও তারা জানিয়েছে।

আগে জানানো হয়েছিল, আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দাবি করেছিলেন যে শুক্রবার ভোরে কান্দাহার ও হেলমান্দে পাকিস্তানি সামরিক অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। তবে ওই পোস্টটি পরে মুছে ফেলা হয়েছে এবং এ ধরনের হামলার বিষয়ে তালেবানের পক্ষ থেকে আর কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক্সে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। তিনি আরও জানান, শুক্রবার কাবুল, পাকতিয়া ও কান্দাহারে পাকিস্তানের হামলায় আরও বহু হতাহতের ঘটনা ঘটেছে।

অন্যদিকে জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, পাকিস্তানের সর্বশেষ হামলায় ‘কেউ আহত হয়নি’।

উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   প্রকাশ্য যুদ্ধ   পাকিস্তান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close