রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
২২৮ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের, আহত তিন শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম
আহমেদ শরীফ চৌধুরী

আহমেদ শরীফ চৌধুরী

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান সদস্য নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাক সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব তথ্য জানান।

বিবৃতিতে আহমেদ শরীফ বলেন, ‘অপারেশন গজব লিল-হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস ও ১৮ জনকে আটক করা হয়েছে।’

এর পূর্বে, সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার দাবি করেছিলেন।

পাকিস্তান জানিয়েছে, তালেবানের হামলায় দেশটিতে ২৭ জন আহত হয়েছে। 

অন্যদিকে, তালেবান সরকার জানিয়েছে, তাদের আটজন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছে।
 
এছাড়া পাকিস্তানে হামলায় ৫৫ সৈন্য নিহত হওয়ার দাবি করেছে তালেবান সরকার। 

আফগানিস্তানের সরকার বলেছে, গেল বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারা ডুরাল্ড লাইন (আফগান-পাকিস্তান সীমান্ত) বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ওই হামলায় ৫৫ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন।
  
কয়েক মাসের উত্তেজনার পর আবার সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী ২ মুসলিমপ্রধান দেশ আফগানিস্তান ও পাকিস্তান। গেল রোববার (২২ ফেব্রুয়ারি) আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানের বাহিনী। এতে ১৩ বেসামরিক মানুষ নিহত হন বলে জানায় আফগানিস্তানে জাতিসংঘের মিশন। 

তবে, পাকিস্তানের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানায় আফগানিস্তান।
  
উত্তরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে ২ সৈন্য নিহত হওয়ার সংবাদ জানায় পাকিস্তান।
 
এর পরপর গেল রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দেন।

সূত্র : আল জাজিরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তালেবান   হত্যার দাবি   পাকিস্তান   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close