শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
অর্থনীতি
বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম আপডেট: ২৭.০২.২০২৬ ৮:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ‘বাজার স্থিতিশীলতা রাখতে টিসিবির পণ্যের যথেষ্ট মজুত রয়েছে, কোনো পণ্যের ঘাটতি নেই। তবে রমজানের শুরুর দিকে কয়েকটি নিত্যপণ্যে দাম কিছুটা বেড়েছিল, এখন বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কিশোরগঞ্জের ভৈরব বাজারের বিভিন্ন অলিগলিতে নিত্যপণ্য জিনিসপত্রের দোকানে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় শরীফুল আলম আরও বলেন, ‘‘ভৈরব বাজারে সকল জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে পুরো রমজান মাসব্যাপী বাজার নিয়মিত মনিটরিং চালাব, যেন অসাধু ব্যবসায়ীরা কোনো জিনিসপত্রে দাম বাড়াতে না পারে। এছাড়া কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ৫টি ট্রাকে টিসিবির পণ্য দরিদ্র মানুষের কাছে ন্যায্য দামে বিক্রি করা হচ্ছে।’’

এ সময় উপস্থিত ছিলেন ভৈরব নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বাজার   বাণিজ্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close