শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
আন্তর্জাতিক
দূতাবাস কর্মীদের ‘দ্রুত’ ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম
মাইক হাকাবি

মাইক হাকাবি

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত মাইক হাকাবি দূতাবাস কর্মীদের বলেছেন, ‘যারা ইসরায়েল ছাড়তে চায়, তারা যেন আজই চলে যান।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৪ মিনিটে পাঠানো এক ইমেইলে এ কথা বলেন।

ই-মেইলে মাইক হাকাবি আরও বলেন, ‘কোনো কর্মী বা তাদের পরিবারের সদস্যরা যদি ইসরায়েল ছাড়তে চান, তাহলে ‘আজই’ চলে যাওয়া উচিত।’

‘দূতাবাসের জরুরি নয়- এমন কর্মীদের চলে যাওয়ার আহ্বানে আজ বিমান আসনের চাহিদা বেশি থাকতে পারে। যুক্তরাষ্ট্রের যেখানেই হোক একটি সিট নিশ্চিত করে নিন। সেখান থেকে পরে ওয়াশিংটন ডিসিতে যাওয়া যাবে; তবে প্রথম অগ্রাধিকার হলো দ্রুত ইসরায়েল ত্যাগ করা।’
 
ইমেইলটি তিনজন ব্যক্তি যাচাই করেছেন। হাকাবি নাকি আরও লিখেছেন, ‘আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে যারা যেতে চান তাদের জন্য দেরি না করে দ্রুত পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ।’
 
এদিকে, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে তেল আবিবে ফ্লাইট স্থগিত করছে আন্তর্জাতিক একাধিক বিমান সংস্থা। এরইমধ্যে বেশ কয়েকটি দেশের সরকার তাদের নাগরিকদের ইরান ও ইসরায়েল ভ্রমণে সতর্কতা জারি করেছে।
 
নেদারল্যান্ডের প্রধান বিমানসংস্থা কেএলএম আমস্টারডাম-তেল আবিবে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, নিরাপত্তা উদ্বেগের মধ্যে তেল আবিবে ফ্লাইট পরিচালনা করা এই মুহূর্তে সম্ভব নয়।

সূত্র : নিউইয়র্ক টাইমস

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দূতাবাস কর্মী   ইসরায়েল ছাড়া   যুক্তরাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close