শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
আন্তর্জাতিক
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে চলতি বছরের পবিত্র রমজান মাস। সেই হিসেবে আগামী ২০ মার্চ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের বরাতে এ তথ্য জানা গেছে।

ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী এবার রমজান মাস ৩০ দিনের হতে পারে। 

তিনি উল্লেখ করেন, আগামী ১৮ মার্চ (বুধবার) আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে, এর পর দিন অর্থাৎ ১৯ মার্চ শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

আরবি শাওয়াল মাসের চাঁদ জন্ম নেওয়ার সম্ভাব্য সময় উল্লেখ করে আল জারওয়ান বলেন, ‘১৯ মার্চ (বৃহস্পতিবার) দুবাই সময় ভোর ৫টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তের উপরে অবস্থান করবে। যদি আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকে, তবে ওই সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ২০ মার্চ (শুক্রবার) শাওয়াল মাসের প্রথম দিন বা ঈদুল ফিতর পালিত হতে পারে।’
 
আল জারওয়ান আশা প্রকাশ করেন, জ্যোতির্বিজ্ঞানের এই সূচকগুলোর ওপর ভিত্তি করে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ এবার রমজানের সমাপ্তি এবং শাওয়াল মাস শুরুর বিষয়ে একই সিদ্ধান্তে পৌঁছাবে।

তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে, প্রতি বছরের মত এবারও চাঁদ দেখার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে। ধর্মীয় ও পর্যবেক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হলে বাংলাদেশে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র : গালফ নিউজ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈদুল ফিতর   সম্ভাব্য তারিখ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close