শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
অর্থনীতি
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ এএম আপডেট: ২৮.০২.২০২৬ ১১:৪৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড–এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. রাশেদ আকতার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রশীদ-উন-নবী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন কর্মকর্তা প্রান্ত সরকার তপুর স্বাক্ষরিত এক প্রেস রিলিজে বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচনে বিভিন্ন পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ ও সার্বজনীন ব্যাংকার্স পরিষদ—এই দুটি প্যানেলের মোট ৪৬ জন প্রার্থী এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেন।

সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ এবং সমাজসেবা সম্পাদকসহ তিনটি কার্যনির্বাহী সদস্য পদে সার্বজনীন ব্যাংকার্স পরিষদ প্যানেল বিজয়ী হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি: সুবীর কুমার কুন্ডু, সহ-সভাপতি: মো. মোফাজ্জাল মামুন খান ও মো. শফিকুল ইসলাম ফকির পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ খায়রুল হাসান, সাংগঠনিক সম্পাদক: আমিন মো. মেহেদী হাসান যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মো. সাইদুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ: শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক: মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক: মো. মাহমুদুল হাসান রানা, সমাজসেবা সম্পাদক: হাসিনা ফেরদৌস,সংস্কৃতি সম্পাদক: কাজী আজিজুর রহমান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফুল হাবিব, এম. এম. সাইফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, আ. ক. ম. রোকনুজ্জামান খন্দকার, শারমিন আক্তার, মো. শাহিন উদ্দিন, আবেদ-উর-রহমান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবীর এবং আজমেরী সুলতানা।

উল্লেখ্য, আগামী দুই বছরের জন্য নির্বাচিত এ কার্যনির্বাহী কমিটি ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড–এ দায়িত্ব পালন করবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্যাংকার্স ক্লাব   লিমিটেড   নির্বাচন   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close