রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
অসহায়দের মাঝে কুবির বিআরএফ ইয়ুথ ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৩ পিএম
বিআরএফ ইয়ুথ ক্লাবের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

বিআরএফ ইয়ুথ ক্লাবের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পার্শ্ববর্তী গ্রামের অসচ্ছল ২৫টি পরিবারের মাঝে বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের মাঠে এ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 
 
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
    
ইফতার সামগ্রী পেয়ে একজন মহিলা বলেন, তারা ভালো উদ্যোগ নিয়েছে। এটা কাছে খুবই আনন্দের। আমরা চাই, ভবিষ্যতে তারা আবারও এ রকম উদ্যোগ গ্রহণ করুক।
     
ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হোসেন হৃদয় বলেন, ‘রমজান আমাদেরকে শুধু উপবাস থাকার শিক্ষা দেয় না, এর পাশাপাশি আত্মত্যাগ, সহমর্মিতা ও দায়িত্ববোধ শেখায়। সেই জায়গা থেকে যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আজকের এই উদ্যোগ আমাদের প্রথম ধাপ। ইনশাআল্লাহ, সামনে আমরা আরও বড় পরিসরে এ ধরনের সামাজিক কাজ করবো ও অসহায় মানুষের পাশে দাঁড়াবো।’
   
ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ সিফাতুল্লাহ সিফাত বলেন, ‘আলহামদুলিল্লাহ, দুস্থ পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা ২৫টি পরিবারকে জন্য ১০ দিনের সমপরিমাণ ইফতার সামগ্রী উপহার দিয়েছি।’
   
উল্লেখ্য, ‘তারুণ্যের ইতিবাচক বিকাশে বদ্ধপরিকর’—এই স্লোগানকে ধারণ করে এ বছর বিআরএফ ইয়ুথ ক্লাবের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বিআরএফ ইয়ুথ ক্লাব    বিআরএফ   কুবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close