শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত আফগানিস্তানে, পাইলট আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে আফগানিস্তানের জালালাবাদ শহরে। বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আফগান সামরিক বাহিনী ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলট প্যারাসুট দিয়ে অবতরণ করেন। এর পরই তাঁকে আটক করা হয়।

পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, ‘জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এটির পাইলটকে জীবিত আটক করা হয়েছে।’

পূর্ব আফগানিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী বলেন, ‘আফগান বাহিনী পাকিস্তানি যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। পাইলট এখন তাঁদের হেফাজতে রয়েছেন।’

এএফপির এক সাংবাদিক বলেন, তিনি জালালাবাদের আকাশে একটি যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শোনেন। এর কিছুক্ষণ পরই শহরের বিমানবন্দরের দিক থেকে দুইটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘোষণা আসে।

এ ঘটনার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা তথ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এএফপির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

এর পূর্বে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুল ও দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে বিমান হামলা চালায় পাকিস্তান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তান সীমান্তে আফগান বাহিনীর বড় ধরনের অভিযানের পরই এ হামলা চালানো হয়েছে।

সূত্র : এএফপি

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তানের যুদ্ধবিমান   বিধ্বস্ত   আফগানিস্তান   পাইলট আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close