রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
বিনোদন
আত্মহত্যার আগে ফেসবুকে যা লিখেছিলেন আলভীর স্ত্রী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।

তিনি গণমাধ্যমে বলেন, ‘শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।’

আলমগীর জাহান জানান, ‘বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।’

মৃত্যুর মাত্র পাঁচ ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন ইকরা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি।
 
ওই পোস্টে তিনি তার বোনের মাতৃত্বযাত্রার এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন।

অন্যদিকে মৃত্যুর আগে ইকরা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভূমিকম্প নিয়ে তার ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘আজকে যখন ভূমিকম্প হলো আমি একদম শান্ত ছিলাম, রিজিক রাস্তায় ছিল, আমি ঘরে। মনে হলো যা-ই হোক আমার সন্তান নিরাপদ আহা! সন্তানের মায়া।’

এ ছাড়া তার স্বামীর এক পোস্টে মন্তব্য করেছিলেন, ‘অভিনন্দন! ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মেলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাটছ কেন!’

২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। তাদের সংসারে রিজিক নামের এক পুত্রসন্তান রয়েছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আলভীর স্ত্রী   আত্মহত্যা   ফেসবুক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close