রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
ববি প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা
ববি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষানবিশ সদস্য, সহযোগী সদস্য ও পূর্ণাঙ্গ সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও জমকালো আয়োজনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ২০১ নম্বর কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আরিফ হোসাইন।
 
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রেস ক্লাবের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। 
 
ইফতারের আগে প্রেস ক্লাবের সদস্যরা সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ববি   প্রেস ক্লাব   ইফতার মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close