রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
চবিতে কওমি শিক্ষার্থীদের উদ্যোগে কুরআন শিক্ষা কর্মসূচি সম্পন্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে কওমি স্টুডেন্টস নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী ‘ফ্রি কুরআন শিক্ষা’ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। 
    
শনিবার (২৮ ফেব্রুয়ারি) যোহরের নামাজের পর চবি জিরো পয়েন্ট জামে মসজিদে কোর্সটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
আয়োজক সূত্রে জানা যায়, গত প্রথম রমজান থেকে শুরু হওয়া এই কোর্সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। প্রতিদিন বাদ যোহর নির্ধারিত সময়ে তাজবীদসহ শুদ্ধ কুরআন তিলাওয়াত ও মৌলিক আরবি উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন আরবি বিভাগের শিক্ষার্থী আবেদ আজীম ও রিফাত হারুন। 
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যস্ত ক্যাম্পাস জীবনের মাঝেও ধর্মীয় শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং কুরআন শুদ্ধভাবে পড়ার চর্চা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। 

অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
 
আয়োজকরা জানান, রমজানের পরও নিয়মিতভাবে কুরআন শিক্ষার সেশন এবং ইসলামী জ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চবি    কুরআন শিক্ষা    রমজান  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close