সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
আন্তর্জাতিক
উম্মা আল কুয়াইনে সিলেট বিভাগ প্রবাসীর ইফতার ও অভিষেক
আরব আমিরাত, প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:৩৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ উম্মা আল কুয়াইন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উম্মা আল কুয়াইন প্রদেশের একটি রেস্তোরায় আয়োজিত ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ উম্মা আল কুয়াইন শাখার সভাপতি নাহিদুজ্জামান নাসির।

সংগঠনের সাধারণ সম্পাদক শামিম উদ্দিন ও নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আলিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্ঠা মুজিবুল ইসলাম সিআইপি।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্টপোষক এমএ কুদ্দুস খা মজনু, উম্মা আল কুয়াইন শাখার প্রধান উপদেষ্ঠা মুজিবুর রহমান চৌধুরী, প্রধান পৃষ্টপোষক শামিম আহমদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, উপদেষ্টা আব্দুল মজিদ, উপদেষ্টা জুনায়েদ আহমদ, তেরাব আলী, মুসলিম উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাইন উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রহিম উদ্দিন। 
 
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোতাহার হোসেন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমত আলী, হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন লোকমান, অর্থ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাদি, ইফতেখার হোসেন চৌধুরী, তোয়ারিছ আলী খোকনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস হলো ইসলাম ধর্মের সবচেয়ে বরকতময় ও পবিত্র মাস। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। সিয়াম সাধনা ও তাকওয়ার মাস হিসেবে রমজান আমাদের জন্য মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। 

উপস্থিত ছিলেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র উম্মা আল কুয়াইনের উপদেষ্টা মারুফ আহমদ, সহ সভাপতি সেলিম বেপারী, সধারণ সম্পাদক আব্দুল মালেক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ রাসেদ প্রমুখ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সামছ উদ্দিন।

উল্লেখ্য, ইসমত আলীর পরিচালনায় ইফতার পরবর্তী সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ উম্মা আল কুয়াইন শাখা নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্ঠা মুজিবুর রহমান চৌধুরী, প্রধান পৃষ্টপোষক শামিম আহমদ, সভাপতি নাহিদুজ্জামান নাসির, সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রহিম উদ্দিন ও অর্থ সম্পাদক আবুল হোসেন লেমনসহ অতিথিরা নতুন কমিটিকে ফুল ও মালা পড়িয়ে শুভেচ্ছা জানান।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  উম্মা আল কুয়াইন   প্রবাসী   ইফতার   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close