শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
আন্তর্জাতিক
খামেনিকে ‘নিষ্ঠুর ব্যক্তি’ আখ্যা দিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:০৩ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আধুনিক ইতিহাসের ‘অন্যতম মন্দ, সহিংস ও নিষ্ঠুর ব্যক্তি’ হিসেবে অভিহিত করে তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলি।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে খামেনির নিহত হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন তিনি। 

এক বিবৃতিতে মাইলি ১৯৯৪ সালে বুয়েনস আইরেসে অবস্থিত আর্জেন্টিনার ইহুদি কমিউনিটি সেন্টারে (এএমআইএ) হওয়া সন্ত্রাসী হামলার কথা স্মরণ করেন। ওই বোমা হামলায় ৮৫ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছিলেন, যা দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে পরিচিত।

প্রেসিডেন্ট মাইলি পুনরায় নিশ্চিত করেছেন যে, এএমআইএ হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের রাষ্ট্রীয় নীতি। 

তিনি বলেন, এই ভয়াবহ অপরাধের জন্য দায়ী শেষ ব্যক্তিটি যতক্ষণ পর্যন্ত তার জীবন বা স্বাধীনতা দিয়ে মূল্য না দিচ্ছে, ততক্ষণ আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  খামেনি   আর্জেন্টিনা   উল্লাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close