শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
আন্তর্জাতিক
আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশিসহ নিহত ৩, আহত ৫৮
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আমিরাতের ইরানি হামলায় এখন পর্যন্ত ৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) এ তথ্য জানিয়েছে আমিরাতের বার্তা সংস্থা খালিজ টাইমস। 

নিহত ৩ জন পাকিস্তানি, নেপাল এবং বাংলাদেশি নাগরিক। এছাড়া ৫৮ জন আহতদের মধ্যে আমিরাত, মিশর, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রি, লেবানন এবং আফগানিস্তানের নাগরিক রয়েছেন।

আমিরাতের বিমান প্রতিরক্ষা বাহিনী এ পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, ২টি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ইরানি ড্রোন প্রতিহত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী এ পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, ২টি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ইরানি ড্রোন প্রতিহত করেছে।

ইরানি হামলার দ্বিতীয় দিনে, সংযুক্ত আরব আমিরাতের বাহিনী ২০টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে, ৮টি মিসাইল সমুদ্রে ভূপাতিত করেছে, ২টি ক্রুজ মিসাইল নিষ্ক্রিয় করেছে এবং ৩১১টি ড্রোন বাধা দিয়ে ভূপাতিত করেছে; অন্যদিকে ২১টি ড্রোন বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর থেকে ১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং ১৩টি সমুদ্রে পড়েছে। শনাক্ত হওয়া ৫৪১টি ড্রোনের মধ্যে ৫০৬টি প্রতিহত করা হয়েছে, আর ৩৫টি সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আমিরাত   হামলা   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close