শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
আন্তর্জাতিক
ইরানে রকেট হামলায় ২০ ভলিবল খেলোয়াড় নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের লামের্দে একটি স্পোর্টস হলে রকেট হামলায় অন্তত ২০ জন ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম এসএনএন টেলিভিশনের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মডার্ন ডট এজেড।

প্রতিবেদন অনুযায়ী, ফার্স প্রদেশের বিভিন্ন স্থানে মোট চারটি রকেট আঘাত হানে। এর মধ্যে লামের্দ শহরের একটি স্পোর্টস হল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় সেখানে ভলিবল অনুশীলন বা প্রশিক্ষণ কার্যক্রম চলছিল বলে জানা গেছে।

এ ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হামলার পেছনে কারা দায়ী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলেও এর দায় স্বীকার করেনি।

পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইরান   ভলিবল  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close