শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
ইসরায়েল ও হিজবুল্লাহকে লেবানন প্রেসিডেন্টের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:৫২ এএম
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ফাইল ছবি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ফাইল ছবি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয় পক্ষের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে দেশের বর্তমান নাজুক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 

তিনি সাফ জানিয়েছেন, লেবাননের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলের ওপর হিজবুল্লাহর এই আক্রমণগুলো সরকারকে চরম সংকটে ফেলছে। প্রেসিডেন্টের মতে, এই ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক সামরিক সংঘাত থেকে লেবাননকে দূরে রাখার জন্য সরকারের চলমান প্রচেষ্টাকে সরাসরি বাধাগ্রস্ত করছে।

প্রেসিডেন্ট আউন একই সঙ্গে লেবাননের ওপর চালানো ‘ইসরায়েলি আগ্রাসনের’ কড়া নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননের ভূখণ্ডকে বারবার এমন সব যুদ্ধের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে যেগুলোর সঙ্গে দেশটির কোনো সরাসরি সম্পর্ক নেই। 

এই ধারা অব্যাহত থাকলে লেবানন আবারও ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে বলে তিনি সতর্ক করেন। ইসরায়েলি হামলার নিন্দা জানানোর পাশাপাশি তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান।

সূত্র: আল জাজিরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close